নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৬ আগস্ট ২০২৬

ফতুল্লায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৪৫, ৬ আগস্ট ২০২৬

ফতুল্লায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১০ পাতা হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফতুল্লার মাহমুদপুর এলাকার নিজাম উদ্দিন রোডের একটি ৭ তলা ভবনের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. সাখাওয়াত হোসেন ওরফে মোহন (৩৮)। তিনি ফতুল্লা থানার ভূইঘর সরদার বাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) আশীষ কুমার দাসের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় আসামির কাছ থেকে ১০ পাতা হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত আসামির পুলিশ ক্লিয়ারেন্স অ্যান্ড প্রোফাইল রেকর্ড (পিসিপিআর) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মাদকসহ সব ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।