নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৮ নভেম্বর ২০২৬

ফতুল্লায় যুবলীগ ও প্রজন্ম লীগের দুই নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১০:০৭, ৮ নভেম্বর ২০২৬

ফতুল্লায় যুবলীগ ও প্রজন্ম লীগের দুই নেতা গ্রেফতার

ফতুল্লা থানা যুবলীগের সহ সাধারন সম্পাদক মনির হোসেন (৫০) ও জেলা প্রজন্ম লীগের সভাপতি মাহমুদুল হাসান আলমাস (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার রাতে তাদের কে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত মনির হোসেন ফতুল্লা মডেল থানার কায়েমপুর এলাকার মৃত ইউনুস সর্দারর পুত্র ও মাহমুদুল হাসান আলমাস 

একই থানার মধ্য সস্তাপুরের ছমির উদ্দিন ঢালীর পুত্র।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত নয়টার দিকে ফতুল্লা মডেল থামার উপ-পরিদর্শক (এস,আই) শামীম ও রফিকুল ইসলাম (পিপিএম) সঙ্গীয় ফোর্স নিয়ে থানার কায়েমপুর এলাকায় অভিযান চালিয়ে থানা যুবলীগের সহ সাধারন সম্পাদক মনির হোসেন কে গ্রেফতার করে।পরবর্তীতে ঐ একই টিম রাত দশটার দিকে মধ্য সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে জেলা প্রজন্মলীগের সভাপতি মাহমুদুল হাসান আলমাস কে গ্রেফতার করে।

 

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। শ্রমিক অসোন্তষের ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত বিষয়: