নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৬ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৩১, ৬ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় চাঁদাবাজি ও ওসির সঙ্গে উগ্র-আচরণের অভিযোগে ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শুক্কুর আলীকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

রবিবার(৬ সেপ্টেম্বর) উপজেলার জামপুর ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. আল আমিন মোল্লার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদাবাজি, সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তার সঙ্গে উগ্র-আচরণ ও হুমকি প্রদানের সুস্পষ্ট অভিযোগে জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শুক্কুর আলীকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিএনপির সব পর্যায়ের নেতা কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক ও সেক্রেটারি আজহারুল ইসলাম সানোয়ার ইতিমধ্যে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বহিষ্কৃত মো. শুক্কুর আলীর কোনো অপকর্মের দায় দল নেবে না।

 

এ বিষয়ে উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেন, চাঁদাবাজি ও পুলিশ কর্মকর্তার সঙ্গে খারাপ ব্যবহার এবং দলের শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে শুক্কুর আলীকে বহিষ্কার করা হয়েছে।

সম্পর্কিত বিষয়: