নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

৩১ আগস্ট ২০২৬

ইসলামী আন্দোলন বন্দরের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৪৪, ৩০ আগস্ট ২০২৬

ইসলামী আন্দোলন বন্দরের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

‘মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র’—এই স্লোগানকে সামনে রেখে জনপ্রত্যাশা পূরণে শরিয়াহভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার উদ্যোগে উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (৩০ আগস্ট) সকালে আইএবি মিলনায়তন ও থানা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ মাসুদ রানার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহমাদ মুন্সি।

 

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুফতি শিব্বির আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ মাকসুদুল হাসান ও সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী। এছাড়া থানা ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সম্মেলনে প্রধান অতিথি আলহাজ্ব ফারুক আহমাদ মুন্সি ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার ২০২৫-২০২৬ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

 

পরে উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মুহাম্মদ মাসুদ রানাকে সভাপতি এবং তাজুল ইসলাম খোকনকে সেক্রেটারি হিসেবে নির্বাচিত করা হয়।

 

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ইসলামী আন্দোলনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সম্পর্কিত বিষয়: