নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৭ জুলাই ২০২৬

দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৫৭, ২৬ জুলাই ২০২৬

দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে পরিচ্ছন্নতা অভিযান

দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তোলার প্রত্যয়ে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ সহ

 বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

র‍্যালির মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা, দূষণ রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় অংশগ্রহণকারীরা কার্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এবং একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও দূষণমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: