নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২১ জুলাই ২০২৬

শব্দদূষণের অভিযোগে সদরে যানবাহনকে জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:০৯, ২০ জুলাই ২০২৬

শব্দদূষণের অভিযোগে সদরে যানবাহনকে জরিমানা

নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় একটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে একটি অবৈধ হর্ণ জব্দ করা হয়েছে।

 

সোমবার (২০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনিম সোহানা-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

 

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার প্রসিকিউশন পরিচালনা করেন।

 

পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দদূষণকারী একটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং একটি হর্ণ জব্দ করা হয়।

 

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। পাশাপাশি পরিবেশ দূষণকারী শিল্প-কারখানা ও প্রকল্পের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: