ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের মজলিশে শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ শহরের আলী আহমদ পৌর মিলনায়তন (চুনকা পাঠাগার)-এ এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত শুরা অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সী, জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, জেলা সেক্রেটারি মুহাম্মদ জাহাঙ্গীর কবির এবং মহানগর সেক্রেটারি সুলতান মাহমুদ। এছাড়াও জেলা ও মহানগরের শুরা সদস্য এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অধিবেশনে অংশগ্রহণ করেন।
অধিবেশনে আগামী সেশনের জন্য জেলা ও মহানগরের নেতৃত্ব নির্ধারণে লিখিত ব্যালটের মাধ্যমে শুরা সদস্যদের মতামত গ্রহণ করা হয়।
সভা শেষে সদ্য প্রয়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম-এর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


































