নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৯ জুলাই ২০২৬

ফতুল্লায় ৪৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১২:০৫, ১৯ জুলাই ২০২৬

ফতুল্লায় ৪৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে ফতুল্লা থানার আলীগঞ্জ রেল সেতুর ৯২ নম্বর পিলারের সংলগ্ন পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

এসময় কবির মল্লিক (২৬) নামে এক ব্যক্তিকে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর এলাকার সুলতান মল্লিকের ছেলে। বর্তমানে তিনি দাপা ইদ্রাকপুর উকিলবাড়ি মোড় এলাকায় পারভেজ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার অপরাধ সংক্রান্ত পূর্বের রেকর্ড (পিসিপিআর) যাচাই করে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: