নারায়ণগঞ্জে মাদক, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলাসহ একাধিক মামলার আসামি এবং বিএনপি নেতা সানি শিকদারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে নারায়ণগঞ্জের কাশীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রানার বিরুদ্ধে মাদক, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট মামলাগুলোতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত রানার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।


































