ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকাল ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।
এক যৌথ শোক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, "মাওলানা শফিকুল ইসলামের ইন্তেকালে আমরা একজন নিবেদিতপ্রাণ দাঈ, দক্ষ সংগঠক এবং ইসলামী আন্দোলনের একজন অক্লান্ত কর্মীকে হারালাম। দ্বীনের পথে তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও ত্যাগ আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।"
তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, যেন তিনি তাঁর সব গুনাহ ক্ষমা করে কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচায় পরিণত করেন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন।
এছাড়া নেতৃদ্বয় মরহুমের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহ তাআলার কাছে তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।


































