নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে ১৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:১৮, ১৭ জুলাই ২০২৬

রূপগঞ্জে ১৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১,৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ৩টা ৪০ মিনিটের দিকে রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া-কাঞ্চন সড়কের শুকতারা ট্রান্সপোর্ট ঘাটের উত্তর পাশে শীতলক্ষ্যা নদীতে ভাসমান এমভি এনডিই-১৯ জাহাজে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. নুরুল ইসলাম (৪০)। তিনি ফেনী জেলার পরশুরাম থানার বক্সমাহমুদ ইউনিয়নের নুরনীয়া (হাফেজ বাড়ি পূর্বপাড়া) এলাকার মৃত নুর নবী ও মৃত রেজিয়া বেগমের ছেলে।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার গ-জোনের ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) আব্দুল মান্নানের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে। এ সময় নুরুল ইসলামের কাছ থেকে ১ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যসহ সব ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলায় তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: