নারায়ণগঞ্জের বন্দরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের আন্দোলনে নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, ন্যায়, গণতন্ত্র, অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, জুলাইয়ের আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সাহস, ঐক্য ও দেশপ্রেমের গুরুত্ব নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে। শহীদদের আদর্শ ধারণ করে একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। একই সঙ্গে তারা সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাইয়ুম খানসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে জুলাইয়ের শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


































