নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৭ জুলাই ২০২৬

নিতাইগঞ্জে শীতলক্ষ্যার ফায়ার সার্ভিসের ডুবুরি সদস্য নিখোঁজ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪২, ১৬ জুলাই ২০২৬

নিতাইগঞ্জে শীতলক্ষ্যার ফায়ার সার্ভিসের ডুবুরি সদস্য নিখোঁজ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ফায়ার জেটিতে কচুরিপানা পরিস্কারকালে স্পীডবোড থেকে পড়ে  পানিতে ডুবে নিখোঁজ রয়েছে সাদিক নামে এক ফায়ার সার্ভিসের ডুবুরি ডুবুরি দলের সদস্য। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় শহরের নিতাইগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীতে এঘটনা ঘটে। সে রাজবাড়ি জেলার কুমড়াকান্দি গ্রামের আশরাফ শেখের ছেলে। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, জেটিতে জমে থাকা কচুরিপানা সাদিক,শামসুল, স্পিডবোড চালক সজল পরিষ্কারকার করার সময় সাদিক পানিতে পড়ে ডুবে যায়। খবরপেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি পরিচালনা করছে। সব শেষ বিকেল সাড়ে ৩ টায় উদ্ধার  অভিযান চলাকালীন সময়েও  নিখোঁজ সাদিকের। এই কর্মকর্তা আরো জানান সাদিক রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবুরি সদস্য ছিলেন।