নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৬ জুলাই ২০২৬

জুলাই দিবসে শহীদদের প্রতি জাতীয়  ছাত্রশক্তি ফতুল্লা থানার শ্রদ্ধা নিবেদন

জুলাই দিবসে শহীদদের প্রতি জাতীয়  ছাত্রশক্তি ফতুল্লা থানার শ্রদ্ধা নিবেদন জুলাই

প্রকাশিত:১৫:৪৪, ১৬ জুলাই ২০২৬

জুলাই দিবসে শহীদদের প্রতি জাতীয়  ছাত্রশক্তি ফতুল্লা থানার শ্রদ্ধা নিবেদন

দিবস উপলক্ষে বৃহস্পিতবার (১৬ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার আহ্বায়ক মো. হাসান শিকদার, সদস্য সচিব সাঈদ জুনায়েদ, মুখ্য সংগঠক আমিন-আল রাজিবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত গণআকাঙ্ক্ষা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা অঙ্গীকারবদ্ধ।

তারা আরও বলেন, শহীদদের আদর্শকে ধারণ করে দেশ, জাতি ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা।

শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন সকল শহীদকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আমীন।

সম্পর্কিত বিষয়: