নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

বন্দরে সিনিয়র সিটিজেন ফোরামের প্রতিষ্ঠাতা মুহসীন দেওয়ানকে ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৫৩, ১৭ জুলাই ২০২৬

বন্দরে সিনিয়র সিটিজেন ফোরামের প্রতিষ্ঠাতা মুহসীন দেওয়ানকে ফুলেল শুভেচ্ছা

বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের প্রতিষ্ঠাতা হাজী মুহসীন দেওয়ানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংগঠনের নবগঠিত ৪৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির পক্ষ থেকে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আসর সংগঠনের সভাপতি আলহাজ আলমগীর আজাদ ও সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে কার্যকরী কমিটির সদস্যরা প্রতিষ্ঠাতার বাসভবনে উপস্থিত হয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। দীর্ঘদিন প্রবাসে থাকার পর গত ১০ জুলাই দেশে ফেরায় তাঁকে এ সংবর্ধনা জানানো হয়।

এ সময় এক আন্তরিক পরিবেশে প্রতিষ্ঠাতা হাজী মুহসীন দেওয়ানের সঙ্গে সংগঠনের সার্বিক কার্যক্রম, প্রবীণ নাগরিকদের অধিকার ও কল্যাণে ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং শিগগিরই অনুষ্ঠিতব্য নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাতা হাজী মুহসীন দেওয়ান বলেন, “প্রবীণরা সমাজের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও মূল্যবোধের ধারক। তাঁদের সম্মান, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনের প্রতিটি সদস্যকে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।” তিনি নবগঠিত কমিটির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলহাজ আলমগীর আজাদ, সিনিয়র সহ-সভাপতি জিয়া উদ্দীন ভূঁইয়া, সহ-সভাপতি আলহাজ আলমগীর হোসেন (এমএসসি), নিলুফা খানম ও পারভেজ আলম, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান স্বপন, সহ-সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শাহীন, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মোর্শেদ রতন, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী জাকির হোসেন, অর্থ সম্পাদক ফিরোজ আল মুজাহিদ দুলাল, সহ-অর্থ সম্পাদক মো. জামাল উদ্দীন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজাদ খান, প্রচার সম্পাদক মো. আনোয়ার চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক আতিকুর রহমান মাসুম, সহ-সমাজকল্যাণ সম্পাদক মো. কামাল উদ্দিন (ব্যাংকার), ধর্ম বিষয়ক সম্পাদক হাজী ইকবাল হোসেন, ক্রীড়া সম্পাদক এম. কে. কবির, শিক্ষা ও সাহিত্য সম্পাদক রবি মিয়াজী, সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. মাকসুদ হোসেন রলি, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. মাহবুব রশিদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ওম্মে কুলসুম, আইন বিষয়ক সম্পাদক মুসলিমা খানম শান্তি, মহিলা সম্পাদিকা কাজী চামেলী এবং নির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. মতিউর রহমান মতিন, এ. কে. এম. শাহ আলম, আলহাজ আজিবুর রহমান, মো. সালাউদ্দিন, মোহন সরদার, মাহবুবুর রহমান জসিম, মো. রাহতাব, মো. আলী মাস্টার, ফেরদৌসী আক্তার, মুক্তার উদ্দিন মুক্ত, মো. সেলিম মিয়া, মো. মোস্তফা মিয়া, সবীকুন নাহার নিশা নূর, বশির আহমেদ, ছালিমা হোসেন শান্তা, সামছুল ইসলাম, বিল্লাল দেওয়ানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনার একপর্যায়ে নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও মতামত তুলে ধরা হয়। পাশাপাশি প্রবীণ নাগরিকদের সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

সভা শেষে সংগঠনের পরিকল্পনা বিষয়ক সম্পাদক ব্যাংকার জসিম উদ্দিনের অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সংগঠনের সকল সদস্য প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সম্পর্কিত বিষয়: