নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের ২০২৬-২০২৭ইং কার্যকালের কার্যকরী পরিষদ নির্বাচনে দাখিলকৃত প্রতিটি পদের জন্য একাধিক প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় অত্র বারের সংবিধানের ২৬(এফ) ধারা মোতাবেক সকল প্রার্থীকে চূড়ান্ত নির্বাচিত বলে ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার কর উপদেষ্টা মোঃ আজিজুর রহমান মিঠু এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে প্রেসিডেন্ট পদে এ্যাডভোকেট এম. এস. এ মনির, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কর উপদেষ্টা মোঃ আলী জিন্নাহ খান, ভাইস প্রেসিডেন্ট এ্যাডভোকেট মোঃ মোশাররফ হোসেন মিটু, জেনারেল সেক্রেটারি এ্যাডভোকেট মোহাম্মদ আলী, এ্যাসিঃ জেনারেল সেক্রেটারি এ্যাডভোকেট মোঃ আনিছুর রহমান লিংকন, ট্রেজারার কর উপদেষ্টা মোহাম্মদ আব্দুর রহমান, লাইব্রেরী সেক্রেটারি কর উপদেষ্টা মোঃ নাজমুল হক, কালচারাল সেক্রেটারি কর উপদেষ্টা মোঃ রাকিব হোসেন, সোশাল ওয়েলফেয়ার সেক্রেটারি কর উপদেষ্টা প্রনব কুমার রায়, লিগ্যাল এইড সেক্রেটারি
এ্যাডভোকেট মোঃ জুবের আলম জীবন, ইনফরমেশন টেকনোলজি সেক্রেটারি এ্যাডভোকেট আক্তারুজ্জামান, এক্সিকিউটিভ কমিটি মেম্বার'র এ্যাডভোকেট মোঃ আব্দুল জলিল দেওয়ান, এ্যাডভোকেট রতন কান্তি ধর, এ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন (১), এ্যাডভোকেট এইচ. এম. মাহাবুবুল হক, এ্যাডভোকেট মোহাম্মদ নবী হোসেন, এ্যাডভোকেট মোঃ আমিনুল ইসলাম, কর উপদেষ্টা মোঃ নাসির উদ্দিন (২), এ্যাডভোকেট মোঃ ওয়াসীম আকরাম।


































