জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন, আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার এবং জনসেবার মানোন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি, বাস্তবায়ন কার্যক্রমে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা, বিভিন্ন দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় এবং জনগণের দোরগোড়ায় উন্নত সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।


































