নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২০ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদক দ্রব্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৩৭, ১৯ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদক দ্রব্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৬

সিদ্ধিরগঞ্জে ১৫০ পুরিয়া হেরোইন, ১০০ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া পূর্বের চুরি মামলায় একজন এবং সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

রোববার (১৯ জুলাই) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তাররা হলেন দেলোয়ার (৫০), রাজীব হাসান (২৮), মো. মোসলেম উদ্দিন (৬০), মো. শাকিল মিয়া (৩৫), মো. শাকিল (২৪) ও আমিনুল।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে পূর্বের চুরি মামলায় একজন এবং সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন, মাদকসহ যেকোনো অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: