নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২০ জুলাই ২০২৬

আড়াইহাজারে মাদক সেবন, তিনজনকে কারাদণ্ড

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৪৮, ১৯ জুলাই ২০২৬

আড়াইহাজারে মাদক সেবন, তিনজনকে কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে ৩ ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলার কায়েমপুর ও দাইরাদী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেয় আড়াইহাজার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কায়েমপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওসমান গনি (৩৩) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

এ ছাড়া দাইরাদী এলাকায় পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আক্তার (২৯) ও ইরফান (২৪) নামে দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, মাদকের অপব্যবহার ও বিস্তার রোধে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।