নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

বিজয় দিবস

বিজয় দিবস

নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে ও বিশেষ উপহারের মাধ্যমে সংবর্ধিত করা হয়। এ সময় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাদের এই ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস পৌঁছে দিতে এবং বীর সন্তানদের সম্মান জানাতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে এই নিয়মিত আয়োজন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

০৭:২৮ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

স্বাধীনতা দিবসে জেলা বিএনপির র‍্যালি ও শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে জেলা বিএনপির র‍্যালি ও শ্রদ্ধা

‎মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহরে ব্যানার ফেস্টুন সুসজ্জিত হয়ে বিশাল স্বাধীনতা দিবসের র‌্যালি করে চাষাড়া বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি। ‎ ‎বৃহস্পতিবার ( ২৬ মার্চ) সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহরে বিশাল স্বাধীনতা দিবসের র‌্যালি করে জেলা বিএনপি। ‎ ‎ ‎ ‎স্বাধীনতা দিবসের র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া চত্বরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। ‎ ‎নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবসহ জেলা বিএনপি’র আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।

০৫:০০ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার