নারায়নগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আই.ই.টি, সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯৮’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ রমজান (৭ মার্চ) শনিবার শহরের চাষাঢ়াস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই আয়োজনে ইফতারের পাশাপাশি বিনোদনের জন্যও বিভিন্ন ব্যবস্থা ছিলো। আছরের নামাজ আদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানিকতা শুরু হয়ে ৮.৩০মিনিট পর্যন্ত চলে এ অনুষ্ঠান।
দোয়া ও মোনাজাত শেষে মাগরিবের আজান ও ইফতার অনুষ্ঠিত হয়। ইফতার ভোজের পর শুরু হয় পুরনো বন্ধু-বান্ধবদের আলাপচারিতা, সৌজন্য কুশল বিনিময়।

এদিকে বহুদিন পর এই ইফতার পার্টি কেন্দ্র করে আইটি স্কুলের ব্যাচ ৯৮’র বন্ধুরা একত্রিত হওয়ায় গড়ে ওঠে এক মিলন মেলা, আনন্দ উৎসব, হইচই, আড্ডা।
এ সময় অনেকেই সেলফি তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। সর্বোপরি সকলের হাসি ঠাট্টা আনন্দে মুখরিত হয়ে উঠে আয়োজন।
পরবর্তীতে আবারও নতুন কোন কর্মসূচীর মাধ্যমে সকল স্কুল বন্ধদের মিলন মেলা ঘটবে এই আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


































