নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে শব্দ দূষণের অভিযোগে ৪ যানবাহনকে জরিমানা ও হর্ণ জব্দ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১১, ১৯ মে ২০২৬

নারায়ণগঞ্জে শব্দ দূষণের অভিযোগে ৪ যানবাহনকে জরিমানা ও হর্ণ জব্দ

শব্দ দূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের সদর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে শব্দদূষণকারী ৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে মোট ৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং চারটি হর্ণ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: মাহমুদুল হাসান এবং মো: আরিফ ইশতিয়াকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা যৌথভাবে অংশ নেন।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। পরে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শব্দদূষণকারী যানবাহন ও অন্যান্য উৎসের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: