নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৭ জুলাই ২০২৬

জেলা ও মহানগর সম্মেলনে জনস্রোত তৈরি হবে: মাওলানা দ্বীন ইসলাম

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:২৩, ১৬ জুলাই ২০২৬

জেলা ও মহানগর সম্মেলনে জনস্রোত তৈরি হবে: মাওলানা দ্বীন ইসলাম

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম বলেছেন, আগামী ২০ জুলাই অনুষ্ঠিতব্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সম্মেলনে ব্যাপক জনসমাগম হবে।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ আছর বন্দর থানা কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলন প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “আগামী ২০ জুলাই ইসলামী আন্দোলন জেলা ও মহানগর সম্মেলনে জনস্রোত তৈরি হবে, ইনশাআল্লাহ।”

 

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি সুলতান মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লাসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

 

নেতৃবৃন্দ জানান, আগামী ২০ জুলাই নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।

 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম।

 

সভায় জানানো হয়, আগামী ১৯ জুলাই শুরা অধিবেশন অনুষ্ঠিত হবে। এর পরদিন ২০ জুলাই সম্মেলনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করবেন।

সম্পর্কিত বিষয়: