নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৮ আগস্ট ২০২৬

ঢাকা–নারায়ণগঞ্জ রেলকে জাতীয় অগ্রাধিকার চায় নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত:১০:৩৩, ৭ আগস্ট ২০২৬

ঢাকা–নারায়ণগঞ্জ রেলকে জাতীয় অগ্রাধিকার চায় নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলন

নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলন ঢাকা–নারায়ণগঞ্জ রেলপথকে জাতীয় অগ্রাধিকার প্রকল্প ঘোষণা এবং জেলার পাঁচজন সংসদ সদস্যের যৌথ ডিও (D.O.) লেটার প্রদানের দাবি জানিয়েছে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী এই রেল যোগাযোগ বর্তমানে নারায়ণগঞ্জবাসীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গণপরিবহন ইস্যুতে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে রেলসেবাকে কার্যকর, আধুনিক ও ঘনঘন সেবামুখী করতে না পারায় জনমনে হতাশা সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রতি ঘণ্টায় নির্ভরযোগ্য ট্রেন চলাচল চালু করা গেলে প্রতিদিন হাজার হাজার যাত্রী সময়, অর্থ ও ভোগান্তি থেকে মুক্তি পাবেন। একই সঙ্গে সড়কের চাপ ও যানজট কমবে, জ্বালানি সাশ্রয় হবে, পরিবেশ দূষণ হ্রাস পাবে এবং কর্মজীবী মানুষের উৎপাদনশীলতা বাড়বে।

নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলনের মতে, ঢাকা–নারায়ণগঞ্জ রেলপথ কেবল একটি যোগাযোগ ব্যবস্থা নয়; এটি নারায়ণগঞ্জের ইতিহাস, অর্থনীতি, পরিবেশ ও নাগরিক জীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি জাতীয় সম্পদ।

সংগঠনটি জেলার পাঁচজন সংসদ সদস্যের প্রতি দল-মত নির্বিশেষে একযোগে সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যৌথ ডিও লেটার প্রদানের আহ্বান জানিয়েছে। এতে তারা নিম্নোক্ত দাবিগুলো অন্তর্ভুক্ত করার অনুরোধ জানায়—

* ঢাকা–নারায়ণগঞ্জ রেলপথকে জাতীয় অগ্রাধিকার প্রকল্প ঘোষণা

* প্রতি ঘণ্টায় নিয়মিত ট্রেন চলাচল চালু

* ট্রেনের সময়ের ব্যবধান কমানো

* ডাবল ট্র্যাক নির্মাণ দ্রুত বাস্তবায়ন

* রেলস্টেশন ও যাত্রীসেবার আধুনিকায়ন

* ঐতিহ্যবাহী রেল যোগাযোগ স্থায়ীভাবে সংরক্ষণ

বিবৃতির শেষে বলা হয়, এটি কোনো দলীয় দাবি নয়; বরং নারায়ণগঞ্জবাসীর ন্যায্য নাগরিক অধিকার, পরিবেশ সুরক্ষা এবং ভবিষ্যৎ অর্থনীতির প্রশ্ন। “রেল বাঁচলে সময় বাঁচবে, অর্থ বাঁচবে, জ্বালানি সাশ্রয় হবে, দূষণ কমবে—আর নারায়ণগঞ্জ এগিয়ে যাবে।”

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন