স্পেনের বার্সেলোনায় বসবাসরত নারায়ণগঞ্জবাসীদের উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন বার্সেলোনা’-এর অভিষেক, পরিচিতি ও আলোচনা সভা। গত ২ আগস্ট আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী নারায়ণগঞ্জবাসী ও তাদের পরিবার-পরিজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণের মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।
অনুষ্ঠানে বার্সেলোনার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। এ সময় নবগঠিত কমিটির সভাপতি এ. কে. আজাদ দুলাল এবং সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান নাসিমকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে আলোচনা সভা, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক পরিবেশনা ও পারিবারিক মিলনমেলার আয়োজন করা হয়। প্রবাসের ব্যস্ততার মাঝেও নিজ জেলা ও শেকড়ের টানে একত্রিত হয়ে আনন্দঘন সময় কাটান অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বসবাসরত নারায়ণগঞ্জবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে কাজ করবে ‘নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন বার্সেলোনা’। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে নারায়ণগঞ্জের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতেও সংগঠনটি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা শাহজাহান করিম, সভাপতি এ. কে. আজাদ দুলাল এবং সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান নাসিম উপস্থিত সকল সদস্য, শুভানুধ্যায়ী ও অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সবার ভালোবাসা ও সহযোগিতা নিয়েই সংগঠনটি প্রবাসে নারায়ণগঞ্জবাসীর ঐক্য ও কল্যাণে কাজ করে যাবে।
সংগঠনের মূল প্রতিপাদ্য— "ঐক্যে শক্তি, সম্প্রীতিতে সমৃদ্ধি।"

নবগঠিত কার্যনির্বাহী কমিটি
প্রধান উপদেষ্টা: শাহজাহান করিম
উপদেষ্টা: জহিরুল ইসলাম, লুবনা বেগম, সাবিনা ইয়াসমিন, কানিজ ফাতেমা
সভাপতি এ. কে. আজাদ দুলাল, সিনিয়র সহ-সভাপতি মাসুদ হোসেন, সহ-সভাপতি ফজলুল করিম (আল আমিন), আশরাফুল মির্জা আহম্মেদ (সুজন), সফিক মির্জা আহম্মেদ, মৃদুল মাহমুদ, মাহবুবুর রহমান কবির, সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান নাসিম, যুগ্ম সম্পাদক সুমন সাহা, সহ-সাধারণ সম্পাদক নূরুর নবী (মুকুল), রনি, চয়ন দেবনাথ, নিক্কন সাহা, সাংগঠনিক সম্পাদক: আরিফুর রহমান (রুবেল), সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ শামছুর রহমান, সহ-কোষাধ্যক্ষ জসিমউদ্দিন, মহিলা সম্পাদিকা নাছরিন করিম, সহ-মহিলা সম্পাদিকা তায়েফা রহমান, শিক্ষা ও সাহিত্য সম্পাদিকা নাজমা নাহার, আন্তর্জাতিক সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-আন্তর্জাতিক সম্পাদক অমিত মোদক, ক্রীড়া সম্পাদক হিমেল ওহাব, সহ-ক্রীড়া সম্পাদক রাশেদ ফকির, সমাজকল্যাণ সম্পাদক আরিফুর রহমান, সহ-সমাজকল্যাণ সম্পাদক বিন্দি সাহা, দপ্তর সম্পাদক চন্দন দেবনাথ, সহ-দপ্তর সম্পাদক আরমান, সাংস্কৃতিক সম্পাদিকা মাহফুজা হক (সেতু), সহ-সাংস্কৃতিক সম্পাদিকা এলমা ইসলাম করিম, নিলিমা রহমান, প্রচার সম্পাদক সাদ হোসেন (আকাশ), সহ-প্রচার সম্পাদক মন্টি শাহ, কার্যনির্বাহী সদস্য: আশুতোষ দে, রিপা রহমান, শিউলী আক্তার, ফারুক মাদবর, আয়শা আক্তার, রিফাত, শফিক, ফারুক, শামিম, কনিকা।
সকল সদস্য, শুভানুধ্যায়ী ও অতিথিদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের আগামী দিনের পথচলার প্রেরণা।


































