নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলার আসামি মো. ইরফান উদ্দিন ওরফে ইপু (৪৮)-কে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ইরফান উদ্দিন ইপু নারায়ণগঞ্জ জেলা তাতী লীগের যুগ্ম আহ্বায়ক এবং সাবেক আহ্বায়ক। তিনি ফতুল্লা থানার দক্ষিণ কায়েমপুর, দারুস সালাম রোড এলাকার মৃত আব্দুল ওয়াহেদের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


































