নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৬ আগস্ট ২০২৬

বন্দরে সন্ত্রাস, মাদক ও নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ মহড়া

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:১৬, ৬ আগস্ট ২০২৬

বন্দরে সন্ত্রাস, মাদক ও নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ মহড়া

নারায়ণগঞ্জের বন্দরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেছে বন্দর থানা পুলিশ।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে তৃতীয় শীতলক্ষ্যা সেতুসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, সন্ত্রাস, নাশকতা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয়।

চেকপোস্ট কার্যক্রম পরিচালিত স্থানগুলোর মধ্যে ছিল তৃতীয় শীতলক্ষ্যা সেতু, বন্দর বাসস্ট্যান্ড, নবীগঞ্জ বাসস্ট্যান্ড, মদনপুরসহ বিভিন্ন জনবহুল ও সংবেদনশীল এলাকা।

এ বিষয়ে বন্দর থানার ওসি মো. জামাল উদ্দিন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি ঠেকাতে পুলিশ কঠোর নজরদারি চালাচ্ছে। অপরাধ দমনে পুরো থানা এলাকায় টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ প্রতিরোধে পুলিশের এই বিশেষ টহল ও চেকপোস্ট কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: