গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে প্রতিদ্বন্দ্বী এজেন্টেদর উপস্থিত ডাক বিভাগ হতে আগত পোস্টাল ব্যালট গ্রহণ ও সংরক্ষণ কার্যক্রম শুরু করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রায়হান কবিরের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ব্যালট গ্রহণ ও সংরক্ষণ করা হয়।
এসময় নারায়ণগঞ্জ ১ আসনের ৪ টা, নারায়ণগঞ্জ ২ আসনের কোনো ব্যালট আসে নাই। নারায়ণগঞ্জ ৩ আসনের ৭টি, নারায়ণঞ্জ ৪ আসনে ২২টি নারায়ণগঞ্জ ৫ আসনের ৪৩ টি মোট ৫২ টি পোস্টাল ব্যালট সংগ্রহ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জ ১ আসনে রেজিষ্ট্রেশন হয়েছে ৩ হাজার ৫শ ২৬ টি নারায়ণগঞ্জ ২ আসনের ৪ হাজার ৪শ ৯৯ টি নারায়ণগঞ্জ ৩ আসনে ৬ হাজার ৫শ ৭৩টি, নারায়ণগঞ্জ ৪ আসনে ৪ হাজার ৪শ ২৪ টি, ৫ আসনে ৪ হাজার ৭ শ ৯২ টি রেজিষ্ট্রেশন হয়েছে।
নারায়ণগঞ্জ ১ আসনে ৭টি ৩টি বাতিল হয়েছে কিউআর কোড না করার কারণে বাতিল করা হয়। ৪টি গ্রহন হয়েছে।
নারায়ণগঞ্জ ৩ আসনে ৭টি গ্রহণ হয়েছে বাতিল নেই, নারায়ণগঞ্জ ৪ আসনের ২২ টি সফল সংগ্রহ হয়েছে,নারায়ণগঞ্জ ৫ আসনে ৩৩টি সফল ভাবে গ্রহণ করা হয়েছে, অসম্পূর্ণ ৯টি বাতিল, ১টি ভুল ক্রমে পাবনার ৫ আসনের নির্বাচনী এলাকার একটি ব্যালট চলে আসে পরবর্তীতে পাবনা নির্বাচনী এলাকায় প্রেরণ করা হয়।
আমরা সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে ডাক বিভাগ হতে আগত পোস্টাল ব্যালট গ্রহণ ও সংরক্ষণ করা শুরু করেছি।
আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেলে এ কার্যক্রম চলবে। এবারের নির্বাচনে কোনো রকম এদিক সেদিক করার সুযোগ নেই।
এসময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হুসাইন ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. রাকিবুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মো সাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী কমিশনার মো নাজমুল হুদাসহ অন্যান্য কর্মকর্তাগন ও বিভিন্ন দলের এজেন্ট উপস্থিত ছিলেন।


































