নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৭ ফেব্রুয়ারি ২০২৬

শম্ভুপুরা ইউনিয়নে ধানের শীষের পক্ষে  প্রচারণা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২০, ৬ ফেব্রুয়ারি ২০২৬

শম্ভুপুরা ইউনিয়নে ধানের শীষের পক্ষে  প্রচারণা 

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে শম্ভুপুরা ইউনিয়ন ৪নং ওয়ার্ডে'র পাঁচ গ্রামের ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এই প্রচার-প্রচারণা করা হয়।

শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল বাতেন সিকদার।

আরোও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ যুব বিষয়ক সম্পাদক নোবেল মীর,ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহজালাল সিকদার,ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কৃষক দল নেতা আকতার হোসেন, আশরাফুল আলম, মোঃ জামান, মোহাম্মদ, কামাল হোসেন, মোহাম্মদ মুকুল, মোঃ বেনিয়াম, মোঃ সোলেমান, মোঃ নাসির সরকার, শহীদুজ্জামান, মনির হোসেন, জুমন, ইমু, হোসাইন, ফজল করিম, মেহেদী, শাহ্ আলম-সহ কয়েক শতো নেতাকর্মী।

এ সময় ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, দেশের মানুষ আজ গণতন্ত্র, ভোটের অধিকার ও ন্যায়ের জন্য ধানের শীষের দিকে তাকিয়ে আছে। আজহারুল ইসলাম মান্নান একজন পরীক্ষিত নেতা। এই আসনের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই।

আলহাজ্ব বাতেন শিকদার বলেন, শম্ভুপুরা ইউনিয়নের মানুষ পরিবর্তন চায়। ইনশাআল্লাহ ভোটাররা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে। নেতাকর্মীরাও বলেন, জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।

সম্পর্কিত বিষয়: