নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৪ ফেব্রুয়ারি ২০২৬

রূপগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:১৮, ২ নভেম্বর ২০২৫

রূপগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রূপগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে “নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা ২০২৫” ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার সকালে গাউসিয়া মার্কেট এলাকায় অনুষ্ঠিত এ কর্মশালা ও গণসংযোগ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সভাপতি ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী ইমদাদুল্লাহ হাশেমী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাকসুদুল হাসান। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী দেলোয়ার হোসেন সাকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি জননেতা মাওলানা দ্বীন ইসলাম এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহাঙ্গীর কবির।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা ও সংগঠনের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।