সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বেলাবো গ্ৰামে সুদের টাকা নিয়ে একজনকে পিটিয়ে আহত ও নগদ অর্থ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বেলাব গ্ৰামের মোঃ মিয়া হোসেন এর ছেলে মোঃ আবুল বাশার (৪৫)কে সুদের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে পিটিয়ে আহত ও নগদ অর্থ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে,একই এলাকার মোঃ সেরাজল ইসলাম এর ছেলে ১/সুদি মোঃ নূর নবী (৪০),সেরু মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী ২/মোঃআবু সাইদ(৪২) এবং পাশের পেরাব এলাকার আরিফ মিয়ার ছেলে ৩/ মোঃ সাওন মিয়া (৩০) এদের বিরুদ্ধে।
এই বিষয়ে মোঃ আবুল বাশার বাঁদী হয়ে সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, বাদী মোঃ আবুল বাশার মিয়া গত ৪মাস আগে ৫ মাস মেয়াদে একি এলাকার সেরু মিয়ার ছেলে আবু সাঈদ এর কাছ থেকে সুদে ১০,০০০ (দশ হাজার) টাকা নেন। কিন্তু সময় পার হওয়ার আগে আবু সাঈদ টাকার জন্য তাগিদ দিতে শুরু করেন।
তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি বাদী নগদ ২৫০০০ পঁচিশ হাজার টাকা নিয়ে হাঁটে যাওয়ার পথে উপরোক্ত আসামিরা তাঁর পথ গতিরোধ করে সুদের টাকার দেয়ার জন্য উগ্ৰভাবে জিজ্ঞাসাবাদ করে।বাদী তার সুদের টাকা মেয়াদ শেষ হওয়ার পর টাকা দিতে স্বীকৃতি জানালে, তাকে অকথ্য ভাষায় গালাগাল করে ।
এতে বাদী কিছু না বলিয়া চলে যেতে চাইলে আসামি আবু সাঈদ ও সাওন বাদীকে কিলঘুষি সহ লাঠি দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয় এবং তার সাথে থাকা নগদ ২৫০,০০ পঁচিশ হাজার টাকা নিয়ে, ইফতারের আগে আরো ১০,০০০ দশ হাজার টাকা দিতে তাগিদ দিয়ে প্রাণনাশের হুমকি প্রদান করে ।
বাঁদীর আত্মচিৎকার আসে পাশের লোকজন এগিয়ে এলে তাকে ফেলে চলে যায়।
এই বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হক বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


































