নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৫ মার্চ ২০২৬

ফতুল্লায় মৎসজীবী দলের সাধারণ সম্পাদকের ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৫:৪৯, ৫ মার্চ ২০২৬

ফতুল্লায় মৎসজীবী দলের সাধারণ  সম্পাদকের ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় থানা মৎসজীবি দলের সাধারণ সম্পাদক আদনান ইব্রাহীমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

 

বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ফতুল্লার মুসলিমনগর এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

নিহত আদনান ইব্রাহীম মুসলিমনগর এলাকার মৃত. আবুল বাশারের ছেলে।

 

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবতাব আলী জানান, ভোরে সংবাদ পেয়ে আদনান ইব্রাহীমের নিজ বাসা থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরাদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবার জানিয়েছে আদনান ইব্রাহীম মাদকাসক্ত ছিলো। কয়েকদিন আগে তাকে চিকিৎসা করে বাসায় নিয়ে আসা হয়েছে। কয়েকদিন ভালো ছিলো। গতরাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকতে দেখেছেন পরিবারের লোকজন। ভোরে তার ঘরে ঝুলন্ত মরাদেহ দেখে থানায় সংবাদ দিয়েছে। আদনান ইব্রাহীমের মৃত্যুর সঠিক কারন ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বলা যাবে।