বন্দরে সাংবাদিক রুহুলের পিতা আনোয়ার হোসেন (৭০) আর নেই। ইন্নালিল্লাহে------রাজিউন। বুধবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ৪টায় পূর্ব হাজীপুরস্থ তার নিজ বাস ভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে স্ত্রী,৪ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুমার নামাজের জানাজা বৃহস্পতিবার বাদ জোহর পূর্ব হাজীপুর বড় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে হাজীপুর বাগে জান্নাত কবরস্থানে সমাহিত করা হয়।


































