নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

রূপগঞ্জে ১২ মামলার আসামি সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৫০, ১৮ মার্চ ২০২৬

রূপগঞ্জে ১২ মামলার আসামি সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের উপর হামলাসহ ১২ মামলার আসামি সন্ত্রাসী ফয়সালকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

 

গ্রেফতারকৃত ফয়সাল নাওড়া এলাকার আব্দুল মাতিনের ছেলে।

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন জানান, পুলিশের উপর হামলা, বিস্ফোরক দ্রব্য আইনে মামলা, মারপিটসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের ঘটনায় ১২টি মামলা রয়েছে। এসব মামলায় কয়েকটি ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘদিন ধরে ফয়সাল পলাতক ছিল। এছাড়া নানা ধরনের নাশকতার পরিকল্পনা করছি বলে পুলিশের কাছে সংবাদ ছিল। 

বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নাওড়া এলাকায় অভিযান পরিচালনা করে ফয়সালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফয়সালকে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।