নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৫:০৩, ১১ এপ্রিল ২০২৬

সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী ২৮ মামলার আসামী মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’ (৩৫)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১'র একটি দল।

শনিবার দুপুরে র‍্যাব-১১ এর লেফটেন্যান্ট কমান্ডার ও কোম্পানি কমান্ডার নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে বন্দর উপজেলার কেওঢালা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমান রক্সি সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, রক্সি দীর্ঘদিন ধরে সোনারগাঁসহ পার্শ্ববর্তী এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। উপজেলাজুড়ে অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে।তার নেতৃত্বাধীন সংঘবদ্ধ চক্রের মাধ্যমে সাধারণ মানুষের জমি দখল, স্থানীয় ব্যবসায়ী ও শিল্পকারখানা থেকে চাঁদাবাজি, অপহরণ করে মুক্তিপণ আদায়, ছিনতাই ও ডাকাতির মতো নানা অপরাধ সংঘটিত হতো। এছাড়া তিনি টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকা অঞ্চলে সরবরাহ করতেন বলে জানিয়েছে র‍্যাব।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তার বিরুদ্ধে সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃত সন্ত্রাসী রক্সিকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী ২৮ মামলার আসামী মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’ (৩৫)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১'র একটি দল।