নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে আওয়ামীলীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:০০, ৬ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে আওয়ামীলীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে শনিবার (৬ জুন ) বিশেষ অভিযান পরিচালনা করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

 

অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— জীবন (৩৪), ৭নং ওয়ার্ড যুবলীগের ক্যাডার, কমদতলী এলাকার বাসিন্দা। মো. আলম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী, সুমিলপাড়া এলাকার বাসিন্দা। মো. সোহেল (৪৪), ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী, সুমিলপাড়া এলাকার বাসিন্দা। আয়নাল মিয়া (৪৫), ৮নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক, পূর্ব এনায়েতনগর এলাকার বাসিন্দা ও জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫), ৮নং ওয়ার্ড যুবলীগের সদস্য, পূর্ব এনায়েতনগর এলাকার বাসিন্দা।

 

পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।