নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৭ জুন ২০২৬

ফতুল্লায় হামলা-ভাঙচুর: ৪ জন গ্রেফতার, অস্ত্র ও চোরাই মাল উদ্ধার

ফতুল্লায় হামলা-ভাঙচুর: ৪ জন গ্রেফতার, অস্ত্র ও চোরাই মাল উদ্ধার

প্রকাশিত:০৯:১২, ৭ জুন ২০২৬

ফতুল্লায় হামলা-ভাঙচুর: ৪ জন গ্রেফতার, অস্ত্র ও চোরাই মাল উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভোলাইল গেদ্দারবাজার এলাকায় স্থানীয় শত্রুতার জেরে এক বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় ঘটনায় ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র এবং লুট হওয়া একটি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জুন রাত আনুমানিক ১০টার দিকে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গেদ্দারবাজার এলাকার বাসিন্দা বদরুদ্দীন জামানের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির তৃতীয় তলার কলাপসিবল গেট ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং বিভিন্ন মালামাল নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে হৃদয় (২৮) বাদী হয়ে ৬ জুন ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। 

 পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি সাথী বেগম (৩৮) এবং তদন্তে প্রাপ্ত আরও তিন আসামি শামীম (২৫), আরিফ (২৫) ও আসলামকে (২৮) ভোলাইলের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ঘটনার সময় ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ভুক্তভোগীর বাসা থেকে লুট হওয়া একটি বাইসাইকেলও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, এলাকায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।