নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৮ জুলাই ২০২৬

ফতুল্লায় ছাত্র হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি সুমন গ্রেফতার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৩:৪৩, ৮ জুলাই ২০২৬

ফতুল্লায় ছাত্র হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি সুমন গ্রেফতার

নারায়ণগঞ্জে ছাত্র হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হিসেবে অভিযুক্ত মাহাবুব আলম সুমনকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) রাতে পূর্ব লামাপাড়া রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে কেরানীগঞ্জ থানার একটি মামলার প্রেক্ষিতে মাহাবুব আলম সুমন ও তার বড় ভাই মামুনকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রের দাবি, মাহাবুব আলম সুমন দীর্ঘদিন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং জেলা ছাত্রলীগের নেতা সাফায়ত আলম সানির অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

এদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থী ও জনতার ওপর হামলা এবং গুলি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায় এখনো হয়নি।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।

অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সম্পর্কিত বিষয়: