নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২১ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পিস্তল, গুলি ও সুইচ গিয়ার উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১১:০৭, ২১ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পিস্তল, গুলি ও সুইচ গিয়ার উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে ঝোপের ভেতর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।

পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাব-১১-এর ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।