নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৯ আগস্ট ২০২৬

বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৩৭, ২৮ আগস্ট ২০২৬

বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জের বন্দরে ওয়ারেন্টভুক্ত চার আসামিসহ বিভিন্ন মামলায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন—বন্দর থানার লক্ষণখোলা এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে রবিউল (৫০), বাড়ৈইপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে পলাশ (৪২), দক্ষিণ কলাবাগ এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে পিন্টু (৪০) এবং উত্তর কলাবাগ এলাকার মো. রফিকুল ইসলাম মজুমদার (৪৫)।

এ ছাড়া অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে ফতুল্লা থানার ভূইঘর এলাকার আব্দুর রব হাওলাদারের ছেলে হৃদয়ন (২৯), সোনারগাঁ থানার কাঁচপুর এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে আবু বক্কর হোসেন ইমন (২০) এবং বন্দর থানার মুরাদপুর এলাকার আব্দুল মোতালিব মিয়ার ছেলে তুহিনুর রহমান তুহিন (৩৪)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অভিযান শেষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

পরে শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃত ৭ জনকে যথাযথ নিয়মে আদালতে পাঠানো হয়েছে।