নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

৩০ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে দুই মাদকসেবীকে কারাদণ্ড

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০০:২১, ৩০ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে দুই মাদকসেবীকে কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ২ মাদকসেবীকে আটক করার পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এসও বটতলা ৬ষ্ঠ তলা বিল্ডিংয়ের সামনে সুমনের সিএনজি গ্যারেজে অভিযান চালানো হয়। অভিযানে মাদকসেবনের অভিযোগে নাদিম হোসেন (৩৪) ও মিশন মিয়া (২৩) নামে দুজনকে আটক করা হয়।

২৯ আগস্ট তাদের আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে ৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।