নারায়ণগঞ্জের বন্দরে সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—বন্দর থানার লক্ষণখোলা এলাকার মৃত আলী আজম মিয়ার ছেলে সাজাপ্রাপ্ত আসামি আপেল (২৯), সোনাকান্দা এলাকার রিপন মিয়ার বাড়ির ভাড়াটিয়া হানিফ মিয়ার ছেলে রমজান (৪৫) এবং পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার ফরিদ মোল্লার ছেলে মিন্টু মোল্লা (৪৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৯ আগস্ট) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
পরে রোববার (৩০ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট ওয়ারেন্টের ভিত্তিতে আদালতে পাঠানো হয়েছে।


































