নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

৩১ আগস্ট ২০২৬

বন্দরে নারী মাদক কারবারি শান্তি গ্রেপ্তার, মাদক উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:০৮, ৩০ আগস্ট ২০২৬

বন্দরে নারী মাদক কারবারি শান্তি গ্রেপ্তার, মাদক উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ শান্তি বেগম (৪০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (২৯ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে বন্দর থানার দত্তবাড়ী বউবাজার এলাকায় জনৈক আনোয়ার হোসেনের দ্বিতীয় তলা ভবনের ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

এ সময় গ্রেপ্তারকৃত শান্তি বেগমের ভাড়াটিয়া বাসায় তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুরিয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃত শান্তি বেগম বন্দর থানার দত্তবাড়ী বউবাজার এলাকার অলি মিয়ার মেয়ে। তিনি ওই এলাকার আনোয়ার হোসেনের দ্বিতীয় তলা ভবনের ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

 

পুলিশ জানায়, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

পরে রোববার (৩০ আগস্ট) দুপুরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়: