নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৪ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় মাদরাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:২৫, ৩ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় মাদরাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম (২৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে মুসলিমনগর এলাকার তাহসিনুল কোরআন মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

গ্রেপ্তার রফিকুল ইসলাম মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বরুনদা গ্রামের বাসিন্দা। তিনি মুসলিমনগরের তাহসিনুল কোরআন মাদরাসায় শিক্ষকতা করতেন।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে মুসলিমনগর এলাকার এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে মাদরাসার এক শিক্ষার্থীকে ওই শিক্ষক ধর্ষণ করেছেন বলে জানান। খবর পেয়ে স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে আটক করে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে হেফাজতে নেয়।

পুলিশ আরও জানায়, ভুক্তভোগী শিক্ষার্থী প্রায় এক বছর আগে কোরআন হেফজ সম্পন্ন করার উদ্দেশ্যে ওই মাদরাসায় ভর্তি হয়। অভিযোগ অনুযায়ী, ভর্তির পর থেকেই রফিকুল ইসলাম ভয়ভীতি দেখিয়ে ওই শিক্ষার্থীর ওপর ধর্ষণের মতো নির্যাতন চালিয়ে আসছিলেন।

​গত ৩১ আগস্ট রাতে পুনরায় ধর্ষণের শিকার হয়ে শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরবর্তীতে তার মা তাকে বাসায় নিয়ে যান এবং ঘটনা জানতে পেরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় মাদরাসাটি ঘেরাও করেন।

এ ঘটনায় বুধবার রাতে শিক্ষার্থীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় রফিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত বিষয়: