নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৯০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত এক আসামি, সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলার দুই আসামি এবং সামারি ট্রায়ালের ১৬ অভিযুক্তসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৯০ পুরিয়া হেরোইনসহ মো. রিপন (৪০) ও সাইফুল ইসলাম (২৭) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মো. আলমগীর মীর (৩৮) এবং সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলার আসামি মিজানুর রহমান (৫৬) ও মো. আব্দুল জব্বার (৩১)কে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া সামারি ট্রায়ালের অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে মিলন (২৬), মো. নাহিদ (২৮), মুসলিম (৪৮), সোহাগ (৫০), মিলন (৪০), জুয়ের (৩৫), মামুন (৩০), সবুজ মিয়া (২৭), হৃদয় (২৭), শরীফ (৩৮), সাইদুল (২৯), আতিক (৫৫), পারভেজ (২৮), জীবন (৩১), নুর ইসলাম (৪০) ও আবু খায়ের (২৫)কে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হকের দাবি, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।


































