নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে গাড়ির ধাক্কায় নারী নিহত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৩০, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে গাড়ির ধাক্কায় নারী নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চিটাগাং রোডের ১০ তলা ভবনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। পরে কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। 

হাইওয়ে পুলিশ জানায়, ওই নারী মহাসড়কের ডিভাইডার দিয়ে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জুলহাস উদ্দিন বলেন, ‘মহাসড়কের পাশে ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও ওই নারী ডিভাইডার দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনায় জড়িত গাড়িটি চিহ্নিত করার চেষ্টা চলছে।

সম্পর্কিত বিষয়: