নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬

এনামূল হক প্রিন্সের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের গভীর শোক

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:২০, ২৮ সেপ্টেম্বর ২০২৬

এনামূল হক প্রিন্সের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের গভীর শোক

বিশিষ্ট কবি, সাংবাদিক, ও সংগঠক এস এম এনামূল হক প্রিন্সের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বন্দর প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান বলেন, "এনামূল হক প্রিন্স ছিলেন একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক ও প্রগতিশীল সংগঠক। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিকতা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো। তিনি সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

নেতৃবৃন্দ আরও বলেন, নারায়ণগঞ্জ কবি ও সাংবাদিক সমাজ এনামূল হক প্রিন্সের অবদানকে সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং বন্দরবাসীর সুখে-দুঃখে তাঁর অসামান্য কর্মস্পৃহাকে পাথেয় হিসেবে রাখবে।

সম্পর্কিত বিষয়: