নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০৫

প্রকাশিত:০১:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০৫

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ ও নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ১০৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী জেলার বিভিন্ন থানা এলাকায় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী, চুরি-ছিনতাই, দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির সঙ্গে জড়িত ব্যক্তি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং নিয়মিত মামলার আসামি রয়েছেন।

থানাভিত্তিক গ্রেপ্তারের মধ্যে ফতুল্লা মডেল থানায় ৪৭ জন, বন্দর থানায় ১৮ জন, সোনারগাঁও থানায় ১৭ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ১৫ জন, সদর মডেল থানায় ৬ জন, রূপগঞ্জ থানায় ১ জন এবং আড়াইহাজার থানায় ১ জন রয়েছেন।

এছাড়া মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারসহ বিভিন্ন অপরাধ দমনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ ও সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: