নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৪:২৬, ৬ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল।

সোমবার (৫ অক্টোবর) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার কাঁচপুর খালপাড় চেঙ্গাইন এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১১, সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় ঘটনাস্থলে কোনো মাদক কারবারিকে পাওয়া যায়নি। উদ্ধার করা গাঁজার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত বিষয়: