নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৫ অক্টোবর ২০২৬

বন্দরে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন সাখাওয়াত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৩৬, ৫ অক্টোবর ২০২৬

বন্দরে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন সাখাওয়াত

বন্দর বাসস্ট্যান্ড হতে ১নং খেয়াঘাট পর্যন্ত রাস্তা সংস্কার কাজের উদ্বোধণ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান। সোমবার (৫ অক্টোবর ) সকাল ৯টায় বন্দর শাহী মসজিদ সংলগ্ন বৌ-বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে তিনি এ কাজের উদ্বোধণ করেন। প্রায় দেড় কিলোমিটারের দৈর্ঘের এ রাস্তা সংস্কার কাজের উদ্বোধণকালে এ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহাম্মেদ, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ লিটন, নারায়ণগঞ্জ সিটি করপোশেনের ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার, ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া, মুসাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তারা মিয়া, বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ প্রমুখ নেতৃবৃন্দ।